1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে "হেলমেট না থাকলে মিলবেনা তেল" কার্যক্রমের উদ্বোধন ও হেলমেট বিতরণ অনুষ্ঠিত - দৈনিক সংবাদের কাগজ
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৩:১৫|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে “হেলমেট না থাকলে মিলবেনা তেল” কার্যক্রমের উদ্বোধন ও হেলমেট বিতরণ অনুষ্ঠিত

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : শনিবার, মে ২৫, ২০২৪,
  • 239 Time View

সড়ক পথে দূর্ঘটনা এড়াতে শেরপুরে “হেলমেট না থাকলে মিলবেনা তেল” এই কার্যক্রমের উদ্বোধন ও হেলমেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে এই কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, শেরপুরের পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম।

প্রথমে শেরপুর পৌরসভার শহীদ দারোগ আলী পৌর পার্ক সংলগ্ন এনইউ আহম্মদ এন্ড এনসি সাহা পেট্রোল পাম্পে হেলমেট বিতরণের মধ্যদিয়ে শুভ সূচনা করেন।
পরে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডের মমিন ফিলিং স্টেশন সহ অন্যান্য পেট্রোল পাম্প পরিদর্শন, লিফলেট ও হেলমেট বিতরণ করেন।

তিনি পাম্প মালিকদের হেলমেট বিহীণ মোটরসাইকেল চালকদের কাছে তেল বিক্রি না করতে অনুরোধ করেন। সেইসাথে
মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারের উপকারিতা সম্পর্কে অবহিত করা সহ হেলমেট পরিহিত মোটর সাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা এবং হেলমেট বিহীণ চালকদের মাঝে হেলমেট প্রদান করেন।

উক্ত কার্যক্রমের উদ্বোধন ও হেলমেট বিতরণে অন্যান্যদের মাঝে
অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, সদর সার্কেল সাইদুর রহমান, নালিতাবড়ী সার্কেল দিদারুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভুঁইয়া, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন।

জানা গেছে, শেরপুর জেলায় মোট ১০টি পেট্রোল পাম্প রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST