1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুর কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেপ্তার - দৈনিক সংবাদের কাগজ
৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সন্ধ্যা ৬:২৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুর কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেপ্তার

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, আগস্ট ৩১, ২০২৪,
  • 217 Time View

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫আগস্ট বিকালে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি সহ বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলার প্রায় ৫ শতাধিক কয়েদিকে পলায়ন করতে সহায়তা করে। এই ঘটনায় র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানী, শেরপুর কারা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসক কর্তৃক সরবরাহকৃত পলাতক কয়েদিদের তালিকা সংগ্রহ করে উক্ত কয়েদিদের গ্রেপ্তার অভিযানে নামেন।

এরি ধারাবাহিকতায়
৩০ জুলাই গভীর রাতে পৃথক অভিযানে হত্যা মামলার ১জন এবং নারী ও শিশু নির্যাতন মামলায়
১০ বছরের সশ্রম কারাদন্ডে সাজাপ্রাপ্ত ১ জন সহ দুই আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
হত্যা মামলার আসামী হলেন, ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া এলাকার মজিবর রহমানের ছেলে সোহেল মিয়া(১৯) এবং ১০ বছরের সশ্রম কারাদন্ডে সাজাপ্রাপ্ত আসামী হলেন, নালিতাবাড়ী উপজেলার নন্নী এলাকার মোহাম্মদ আলীর ছেলে ছলিম উদ্দিন ছলি(৭০)।

র‍্যাব জানায়, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক এবং অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামের নেতৃত্বে র‍্যাবের আভিযানিক দলটি শেরপুর জেলার নালিতাবাড়ী থানার নন্নী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলা ১০ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী ছলিম উদ্দিন ছলিকে এবং ঝিনাইগাতী উপজেলা থেকে হত্যা মামলার বিচারাধীন হাজতি সোহেল মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের স্বস্ব থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদ প্রেরকঃ মিজানুর রহমান,
শেরপুর জেলা প্রতিনিধি,
মোবাইল নংঃ০১৯৮৩৮৮-৫২৪৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST