1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুর জেলার নকলা উপজেলায় নকল প্রসাধনী কারখানায় সিলগালা - দৈনিক সংবাদের কাগজ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৪:৩৩|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুর জেলার নকলা উপজেলায় নকল প্রসাধনী কারখানায় সিলগালা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : সোমবার, মে ১৯, ২০২৫,
  • 306 Time View

শেরপুরের নকলায় অবৈধভাবে নকল প্রসাধনী তৈরির অভিযোগে, বৈধ কাগজপত্র না থাকায় এক প্রসাধনি কারখানায় সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার ধুকুরিয়া এলাকায় ‘পলিন কসমেটিকস এন্ড হারবাল প্রোডাক্ট’ নামে প্রতিষ্ঠানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নকলা উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার।

জানা গেছে, শেরপুরের নকলায় আনোয়ার হোসেন পলিন নামে এক ব্যাক্তির মালিকানায় ‘পলিন কসমেটিকস এন্ড হারবাল প্রোডাক্ট’ নামে একটি প্রতিষ্ঠানে নকল বিভিন্ন ব্রান্ডের প্রসাধনী তৈরি করে আসছিল।

পরবর্তীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর গোপন সংবাদে সেই প্রতিষ্ঠানে অভিযান চালায় নকলা উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

এসময় প্রসাধনী তৈরির বৈধ অনুমোদন বা মাননিয়ন্ত্রক কর্তৃপক্ষের ছাড়পত্র না থাকা এবং নকল ব্র্যান্ডের প্রসাধনী উৎপাদন করায় ‘পলিন কসমেটিকস এন্ড হারবাল প্রোডাক্ট’ প্রতিষ্ঠানটি সিলগালা করে উপজেলা প্রশাসন। পাশাপাশি বিপুল পরিমান নকল প্রসাধনী জব্দ করা হয়। সহকারী কমিশনার শেখ তাকী তাজওয়ার দৈনিক ইনকিলাবকে জানান, দীর্ঘদিন থেকে এখানে নকল প্রসাধনী তৈরি করে আসছিল প্রতিষ্ঠানটি যা স্বাস্থ্যের জন্য মারাত্বক ক্ষতিকর। তাই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করে সিলগালা করে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST