1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
সয়াবিনের বাজারে শুরু হলো নৈরাজ্য,সংকট কৃত্রিম বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন ফুলপুর উপজেলা প্রতিনিধি জুয়েল রানা - দৈনিক সংবাদের কাগজ
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| বিকাল ৩:৩০|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

সয়াবিনের বাজারে শুরু হলো নৈরাজ্য,সংকট কৃত্রিম বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন ফুলপুর উপজেলা প্রতিনিধি জুয়েল রানা

Reporter Name
  • Update Time : রবিবার, মে ১, ২০২২,
  • 228 Time View

সয়াবিনের বাজারে শুরু হলো নৈরাজ্য,সংকট কৃত্রিম
বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন
ফুলপুর উপজেলা প্রতিনিধি
জুয়েল রান

ঈদের আগেই দেশের বাজারে ভোজ্য তেলের দাম দিন দিন বাড়েই চলছে। ময়মনসিংহের ফুলপুরের চিত্র ঠিক একই রকম। মাত্র সপ্তাহের ব্যবধানে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। সাকল্যে ১ লিটার তেলের দাম এখন ১৯০ থেকে ২১০ টাকা। চাহিদার বিপরীতে জোগান ঠিক থাকার পরও কেন বাড়ছে তেলের দাম, তার কারণ খুঁজতে রীতিমতো হিমশিমে পরেছে সরকার। তবে মিল মালিক ও পাইকাররা বলছে উল্টো কথা। জোগান সীমিত বিধায় দাম বাড়ছে ভোজ্য তেলের। তবে মালিকদের সঙ্গে হিসাব-নিকাশ করে সরকার সয়াবিন ও পাম তেলের দর ঠিক করে দিলেও তা কোথাও কার্যকর হচ্ছে না। তাই শত চেষ্টা করেও দাম কমানো বা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ভোজ্য তেলের দাম।

তবে ফুলপুরের ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, বড় আড়ৎ বা মিল মালিকরা ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করেছে অধিক মুনাফার লোভে। দেশের বাজারে এমন নজির আগেও দেখা গেছে। কোনো দুর্যোগ, যুদ্ধবিগ্রহ বা আমদানি কমে গেলে এ ধরনের সংকট বারবার সৃষ্টি করা হয়েছে। কিছুদিন আগেও পেঁয়াজের আমদানি বন্ধ হওয়ায় দেশবাসীকে কেজিপ্রতি ১২০-১৫০ টাকায় পেঁয়াজ কিনতে হয়েছে। অথচ দেশীয় পেঁয়াজে চাহিদা মেটানো গেলেও আমদানি নেই বলেই সৃষ্টি করা হতো কৃত্রিম সংকট। ভোজ্য তেলের ক্ষেত্রেও তেমন হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

ফুলপুরের বেশ কিছু বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, দোকানগুলোতে এখন আর বোতলজাত সয়াবিন বেশি পাওয়া যাচ্ছে না। অতিরিক্ত মুনাফার লোভে দোকানিরা বোতলের তেল ঢালছেন ড্রামে। যে ক্রেতার একসঙ্গে পাঁচ বা এক লিটারের বোতল কেনার সামর্থ্য নেই তিনি কিনছেন ২৫০ মিলিলিটার। আর সেই সুবাদেই দিনে-দুপুরে ভোজ্যতেলের বাজার নিয়ে চলছে এই নৈরাজ্য। ব্যবসায়ীদের এই জালিয়াতি কে ঠেকাবে, প্রশ্ন সাধারণ মানুষের।

ফুলপুরের বাস-স্টেশন, ভাইটকান্দি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, অনেকেই এখন প্রতি লিটার সয়াবিন তেল ১৯০-২১০ টাকা দরে বিক্রি করছেন। ফুলপুরের রিকশাচালক ভেন চালকরা বলছেন, ‘এখন আর বোতলের তেল কেনার সামর্থ্য নেই। যখন যেটুকু লাগে সেটুকু কিনি। এতে খরচ কম হয়।’

ভোজ্যতেলের কোনো ঘাটতি না থাকলেও ডিলারদের কারসাজিতে বাজারে সয়াবিন তেলের ‘কৃত্রিম সংকট’ তৈরি হয়েছে। তেলের দাম আরো বাড়বে, এই আশায় মজুদ করে রাখছেন অনেক ব্যবসায়ী।
সাধারণ মানুষের দাবি দ্রুত ঈদের আগেই ছোট,বড় সকল ব্যবসায়িদের গোডাউনে প্রশাসনের দ্রুত অভিযান পরিচালনা করার ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST