1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
- দৈনিক সংবাদের কাগজ
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১১:৪৩|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ১৬, ২০২২,
  • 178 Time View

 

বাংলার জনগণ ভোটের অধিকার হরণকারীদের ক্ষমা করবে না।
………তানিয়া রব

হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র প্রতিনিধি

গত ১৫ এপ্রিল-২০২২, শুক্রবার বিকেল ৪ টায় জাতীয যুব পরিষদ বৃহত্তর ঢাকা মহানগর এর উদ্যোগে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও জাতীয় যুব পরিষদের প্রধান উপদেষ্টা তানিয়া রব বলেন, আওয়ামী লীগ বাংলার মানুষের ভোটাধিকার হরণকরে অবৈধভাবে ক্ষমতা আকড়ে ধরে রেখেছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের রায়ে আওয়ামী লীগ নিজেই বিরোধী দলে পর্যবসিত হবে। এ দেশের জনগণ ভোটের অধিকার হরণকারীদের ক্ষমা করবে না। খবর বাপসনিউজ।

তানিয়া রব আরও বলেন, খন্দকার মোশতাকের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে সামরিক শাসন জারি না করলে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে সামরিক শাসন জারি করা কারো পক্ষে সম্ভব ছিল না। সামরিক শাসন আমদানীর দায় আওয়ামী লীগকেই গ্রহণ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জেএসডি’র কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, বিদ্যমান সংকট থেকে মুক্তির একমাত্র বিকল্প হচ্ছে প্রজাতন্ত্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেয়া, রাষ্ট্রকে পুনর্গঠন করা। গণজাগরণের মাধ্যমে জাতীয় সরকার গঠন করে বর্তমান দুর্বিষহ রাজনৈতিক অবস্থার অবসান ঘটাতে হবে। এ লক্ষ্যে ছাত্র-যুব সমাজ সহ সমগ্র জাতিকে ঘটাতে হবে। এ লক্ষ্যে ছাত্র-যুব সমাজ সহ সমগ্র জাতিকে গণজাগরণের প্রস্তুতি গ্রহণ করতে হবে।

প্রতিনিধি সভার পূর্বে গোলাপ শাহ মাজারের রাস্তায় জেএসডি চত্বরে জাতীয় যুব পরিষদ কর্তৃক আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতির প্রতিবাদ, রাষ্ট্র মেরামত ও জাতীয় সরকারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

জাতীয় যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও যুব পরিষদ বৃহত্তর ঢাকা মহানগর এর সমন্বয়ক শামীম আহমেদ স্বাধীন এর সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মানব বন্ধন ও প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন জেএসডি’র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, যুব পরিষদের সভাপতি এস এম সামছুল আলম নিক্সন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ-সভাপতি মাহফুজুল আলম জাহিদ, যুগ্ম সাধারন সম্পাদক হাসান মাহমুদ, অর্থ ও পরিকল্পনা সম্পাদক আহসান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক বিপুল পারভেজ মিরাজ, ছাত্রলীগের সভাপতি তৌফিক উজ জামান পীরাচা। এ ছাড়াও উপস্থিত ছিলেন যুব পরিষদ কেন্দ্রীয় সদস্য আজিম হোসেন মানিক, জেএসডি নেতা আলী আহম্মদ, মোঃ লিটন, বাচ্চু সরদার, মোঃ কামাল, মোঃ সুমন, মোঃ বাতেন ও নারী নেত্রী লতিফা বেগম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST