1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ঝিনাইগাতী শেরপুর-৩ আসনের বিজয় মিছিল পরিণত হয় জন সমুদ্রে  - দৈনিক সংবাদের কাগজ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৮:৪৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ঝিনাইগাতী শেরপুর-৩ আসনের বিজয় মিছিল পরিণত হয় জন সমুদ্রে 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : বুধবার, আগস্ট ৬, ২০২৫,
  • 377 Time View

শেরপুর-৩ আসনে বিএনপির বিজয় মিছিল পরিণত হয় জন সমুদ্রে। মানুষের ঢল নামে মিছিল ও পথ সভায়। ঝিনাইগাতীর সভায় সভাপতিত্ব করেন সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ। শেরপুরের ঝিনাইগাতী শেরপুর-৩ আসনের তিনবারের সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে বিরাট বিজয় মিছিল জনসমুদ্রে পরিণত হয়। 

৫ ই আগস্ট ‘২৪-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে  ফকির মো: মনিরুজ্জামান সোহাগ এর  নের্তৃত্বে ঝিনাইগাতীতে বিরাট বিজয় র‍্যালি  ও উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

উক্ত জন সমুদ্রে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও তিনবারের সাবেক এমপি জনাব মাহমুদুল হক রুবেল বলেন, আজকের এই দিনে সাড়ে ১৫ বছর ধরে দেশের মানুষের বুকে জগদ্দল পাথরের ন্যায় চেপে থাকা স্বৈরাচারী শেখ হাসিনার পতন ও পলায়নের পর আমারা আজ মুক্ত ভাবে কথা বলতে পারছি। বক্তব্য রাখতে পারছি। গত বছরের এই দিনে দেশ আবার দ্বিতীয় বারের মত স্বাধীন হয়েছে। আর সেই জন্য আজ বিজয় মিছিল করছি।

 তিনি সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা ও আহতের আরোগ্য কামনা করেন। তিনি বলেন, শেখ হাসিনার মতো তিন শ’ মন্ত্রী এমপিসহ পলায়নের ইতিহাস আমার জানামতে সারা বিশ্বে নেই। 

 সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবু রায়হান রুপন। সাবেক এমপি মাহমুদুল হক রুবেল নেতা কর্মীদের বলেন, নির্বাচনের প্রস্তুতি নিন। 

 তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কেউ কোন প্রকার দুর্নীতি চাঁদাবাজী থেকে বিরত থাকতে হবে। নচেৎ আপনাদর ও মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST