শেরপুরের নালিতাবাড়ীতে বৃক্ষরোপণ করেছে খেলাফত মজলিস। ৬ আগস্ট বুধবার উপজেলার নালিতাবাড়ী ভূমি অফিস, নিজপাড়া মাদরাসা, গোল্লারপাড় মদিনাতুল উলুম কওমী মাদরাসা, গোল্লারপাড় মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ বনজ ও ওষুধী গাছের চারা রোপণ করে সংগঠনটি।
খেলাফত মজলিস নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল করিম আকন্দের সভাপতিত্বে এসময় শেরপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা রমিজ উদ্দিন, জেলা শাখার সদস্য হাফেজ আমির হামজা
উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী তাজুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আ: মান্নানসহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।
খেলাফত মজলিস সূত্র জানায়, পরিবেশ রক্ষায় ও সৌন্দর্য বৃদ্ধিতে কৃষ্ণচূড়া, নিম, বকুল, ও আম গাছের চারা রোপণ করেছে তারা। সংগঠনটির এরকম কাজকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।