1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের ঝিনাইগাতীর রাশেদুল ইসলাম রুবেল এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক! - দৈনিক সংবাদের কাগজ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৯:৩১|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের ঝিনাইগাতীর রাশেদুল ইসলাম রুবেল এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক!

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫,
  • 284 Time View

গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের কান্দুলী   গ্রামের  রাশেদুল ইসলাম রুবেল ৯  নভেম্বর ১৯৯৬ সালে অজপাড়া গাঁয়ে জন্মগ্রহণ করেন। 

পিতা: মো: শাহজামাল  মাতা: মোছা: জুলেখা বেগম এর তিন সন্তানের মধ্যে তিনি সবার বড়।  আমার আরও দুই ছোট বোন রয়েছেন সাকী রেজুয়ানা সুমি শেরপুর সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত অবস্থায় বিবাহিত হন, ফলে আর পড়াশোনা চালিয়ে যাননি ও সিদরাতুল মুন্তাহা সুবর্না বর্তমানে পাইকুড়া এ. আর. পি. উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে দশম শ্রেণিতে অধ্যয়নরত।

রাশেদুল ইসলাম রুবেল  ছোট থেকেই অনেক মেধাবী ছিলেন। তিনি মাধ্যমিক শিক্ষা পাইকুড়া এ. আর. পি. উচ্চ বিদ্যালয় এবং উত্তরন পাবলিক স্কুলে ২০১১ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও শেরপুর সরকারি কলেজ থেকে ২০১৩ সালে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

রাশেদুল ইসলাম রুবেল ২০১৪-১৫ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে  রসায়ন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

তার প্রথম কর্মজীবন শুরু হয় ২০২১ সালের নভেম্বর মাসে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এ “রিসার্চ কেমিস্ট” হিসাবে যোগদান করেন। 

এবং ২০২৩ সালের আগস্ট মাসে একই প্রতিষ্ঠানে “বৈজ্ঞানিক কর্মকর্তা” পদে পদন্নোতি  পান।

এবং ২০২৩ সালের ডিসেম্বর মাসে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।  

তিনি  বর্তমানে একই পদে কর্মরত রয়েছেন  অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহকারী প্রভোস্ট হিসেবে শহীদ মসিয়ূর রহমান হল-এ দায়িত্ব পালন করেন।

জানা যায়, তিনি শিক্ষকতার পাশাপাশি “পরিবেশ রসায়ন” বিষয়ে গবেষণা পরিচালনা করেন। তিনি বলেন  আমার গবেষণার বিষয় কোস্টাল এরিয়ায় শস্য জাতীয় উদ্ভিদে লবণের প্রভাব। এ পর্যন্ত আমার গবেষণার ফলাফল ৬টি আন্তর্জাতিক স্কোপাস ইনডেক্স জার্নালে প্রকাশিত হয়েছে এবং দেশে ও বিদেশে ৪টি বৈজ্ঞানিক সম্মেলনে উপস্থাপন করেছি। এবং গবেষণা কার্যক্রম অব্যাহত রয়েছে।

রাশেদুল ইসলাম রুবেল বলেন আমি সর্বপ্রথম আল্লাহর কাছে হাজারো শুকরিয়া জানাই। আমার বাবা-মা, শিক্ষকবৃন্দ এবং এলাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার কাছে দোয়া প্রার্থনা করছি—আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন এবং আমি যেন আমার শিক্ষা ও গবেষণার মাধ্যমে দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারি।

আরও জানা যায়,তিনি  বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চলমান সময় সেচ্ছায় রক্তদান বিষয়ে সংগঠন “বাধন” এর সাথে যুক্ত ছিলেন।  এবং একাধিক বার স্বেচ্ছায় রক্ত দিয়েছেন।

এছড়াও ৭ অক্টোবর ২০২৪ সালের ভয়াবহ বন্যায় অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে সাহায্য ও সহযোগিতা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST