শেরপুর-৩ শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এরশাদ আলম জর্জ গড়জরিপা ইউনিয়নের কাকিলাবের উত্তর পাড়া অনুপযোগী রাস্তা পরিদর্শন করেন ।
সাধারণ মানুষ চলাফেরা করতে পারে না তাই রাস্তাটি মেরামতের জন্য নিজস্ব তহবিল থেকে আর্থিক সহযোগিতা ও গণসংযোগ করেন।
এডভোকেট এরশাদ আলম জর্জ বলেন, দীর্ঘ ৫৪ বছর শ্রীবরদী -ঝিনাইগাতী আসন অবহেলিত কোনো উন্নয়নের দিকে ধাবিত হতে পারেনি এবার আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী। আপনারা যদি এবার আমার পাশে থেকে আমাকে সুযোগ করে দিন ইনশাআল্লাহ শ্রীবরদী-ঝিনাইগাতী আসনে উন্নয়ন মূলক কাজ থেকে শুরু করে সকল সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, শ্রীবরদী-ঝিনাইগাতী আসনে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। শ্রীবরদী- ঝিনাইগাতী শেরপুর ৩ আসনকে চাঁদা বাজ মুক্ত গড়ার লক্ষ্যে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।