“ডিজিটাল যুগে পরিবেশ সংক্রান্ত তথ্যে অভিগম্যতা নিশ্চিতকরণ” স্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর রোববার বিকেলে উপজেলা প্রশাসনের এই আয়োজনে সহযোগিতা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও উপজেলা হলরুম তেপান্তরে আলোচনা সভার আয়োজন করা হয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক) সহ-সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।
এসময় বিভিন্ন দপ্তরের তথ্য হালনাগাদ বিষয়ে উপস্থাপন করেন টিআইবির নালিতাবাড়ী শাখার এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক।
ইয়েস দলনেতা আবু রাসেল ও এসিজি সদস্য আব্দুল্লাহ আল আমিনের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা আমির হোসেন, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম, সনাক সদস্য আবুল হোসেন খান, ইয়েস সদস্য শাহিন আলম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, এনজিও প্রতিনিধি, সনাক, ইয়েস, এসিজি সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।