শেরপুর ২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী গোলাম কিবরিয়া (ভিপি) জুলাই যোদ্ধা খোকন চন্দ্র বর্মনের বাড়ির পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। ২৯ সেপ্টেম্বর সোমবার জেলার নালিতাবাড়ী উপজেলার উত্তর কাপাসিয়া এলাকায় এই পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় তিনি খোকনের মায়ের খোঁজ খবর নেন।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু সিনা মো.জুবায়ের, জামায়াত নেতা আইয়ুব আলী, আরিফ রব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।
গোলাম কিবরিয়া (ভিপি) বলেন, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করবো ইনশাআল্লাহ। সনাতন ধর্মাবলম্বীদের সুখে দুঃখে পাশে থাকার আশ্বাস দেন তিনি।