1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
"আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে বর্জ্য হবে সম্পদ"- জিয়াউদ্দিন হায়দার - দৈনিক সংবাদের কাগজ
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:৩১|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

“আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে বর্জ্য হবে সম্পদ”- জিয়াউদ্দিন হায়দার

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫,
  • 83 Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উপদেষ্টা কমিটির সদস্য ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন “বর্তমান বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা প্রায় অদৃশ্য—রাস্তা, নদী ও খালের পাশে অগণিত বর্জ্য ফেলায় পরিবেশ দূষণ বাড়ছে, রোগবালাই ছড়াচ্ছে, আর অর্থনীতি হারাচ্ছে উৎপাদনশক্তি। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এই অচলাবস্থা ভেঙে দেবে। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে বর্জ্য হবে সম্পদ।” বুধবার (২৯ অক্টোবর) ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় ব্র্যাক বাস্তবায়িত পরিবেশবান্ধব উদ্যোগ ‘PLEASE’ (Plastic Waste Recycling for Livelihood, Environment and Sustainability Enhancement) প্রকল্প পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন করা হবে, যেখানে স্থানীয় সরকার, বেসরকারি খাত ও জনগণ একসঙ্গে কাজ করবে।
তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক সদিচ্ছা ও স্থানীয় উদ্ভাবন একত্রে কাজ করলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় একটি আদর্শ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।
এসময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ও গবেষক ড. সাইমুম পারভেজ।

ড. হায়দার জানান, বিএনপি ইতিমধ্যে রাষ্ট্র মেরামতের ৩১ দফা এজেন্ডায় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলাকে বিশেষ অগ্রাধিকার দিয়েছে। তাঁর মতে, “দেশব্যাপী বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ, নিরাপদ নিষ্পত্তি ও পুনর্ব্যবহারের জন্য একটি সমন্বিত জাতীয় ব্যবস্থা” প্রতিষ্ঠা অপরিহার্য।

সূত্রে জানা যায়, PLEASE প্রকল্পটি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনাকে টেকসই অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপান্তরের মাধ্যমে পরিবেশ রক্ষা ও কর্মসংস্থান সৃষ্টির এক অনন্য উদাহরণ। প্রকল্পের আওতায় সংগৃহীত প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে তৈরি হচ্ছে মানসম্মত ও টেকসই আসবাবপত্র, যা জলবায়ু সহনশীল উন্নয়নের নতুন দিগন্ত খুলে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST