1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নালিতাবাড়ীতে কাঁচা সড়কে জনদুর্ভোগ চরমে - দৈনিক সংবাদের কাগজ
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| রাত ৩:১৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নালিতাবাড়ীতে কাঁচা সড়কে জনদুর্ভোগ চরমে

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : বুধবার, নভেম্বর ৫, ২০২৫,
  • 157 Time View

শুষ্ক মৌসুমে ধুলোবালি আর বর্ষা মৌসুমে কাঁদা বেহাল দশা সড়কের। যানবাহন তো দূরের কথা হেটে যাওয়ায় দুঃসাধ্য। সামান্য বৃষ্টি হলেই পানি জমে এমন কাঁদা হয় জুতো পড়ে চলাচলের উপায় নেই! এমন চিত্র শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের একটি গ্রামীণ কাঁচা সড়কে। মরিচপুরান চৌরাস্তা বাজার থেকে ভোগাইপাড় হিন্দুপাড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এই সড়কটি জনচলাচলের জন্য গুরুত্বপূর্ণ হলেও নেই সংস্কার। সড়কটি পাকা করার দাবি স্থানীয়দের।

স্থানীয়রা জানান, সড়কটি দিয়ে প্রতিদিন ৪-৫ শ মানুষের চলাচল হয়ে থাকে। সড়কের দুই পাশে রয়েছে বাজার, জামে মসজিদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, কবরস্থানসহ বিভিন্ন প্রতিষ্ঠান। শুষ্ক মৌসুমে ছোটখাটো যানবাহন চলাচল করলেও বর্ষাকালে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। এই দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগীরা।

স্বপন আহমেদ, রেজাউল করিম, রুবেল, হাফিজুল ইসলাম, আকিকুল, সুরুজ মিয়াসহ আরো কয়েকজন বলেন, “আমাদের চলাচলের একমাত্র রাস্তা এটি। বৃষ্টি হলেই আমাদের চলাচল করা কষ্ট হয়ে যায়। ছেলেমেয়েরা স্কুল, কলেজে যেতে পারে না। রাস্তায় কাঁদা থাকায় আমরা গাড়ি দিয়ে বাজারে ধান নিতে পারিনা। জরুরী রোগী থাকলেও আমরা ভালো রাস্তা না থাকার হাসপাতালে নিয়ে যেতে পারি না। সরকার এই রাস্তাটা পাকা করে দিলে খুব ভালো হতো।”

অনার্স পড়ুয়া শিক্ষার্থী জাকির রানা বলেন, “রাস্তাটি বেশিরভাগ সময় কাঁদা হয়ে থাকে। আমাদের কলেজে যেতে অনেক সমস্যা হয়”

স্থানীয় মসজিদের ইমাম বলেন, “বর্ষা মৌসুমে কেউ মারা গেলে এই রাস্তা দিয়ে তার লাশ নিয়ে আসা কষ্টকর হয়ে পড়ে।”

অতিসত্বর সরকারিভাবে রাস্তাটি পাকা করার জোর দাবি জানান স্থানীয়রা।

নালিতাবাড়ী উপজেলা এলজিইডি কর্মকর্তা গোলাম কিবরিয়া পিয়াল বলেন, “উপজেলার অনেক রাস্তায় এলজিইডির নম্বরে রয়েছে। এ মূহুর্তে কোন প্রকল্প নেই, নতুন প্রকল্প পেলেই কাজ করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST