1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ময়মনসিংহ-শেরপুর সীমান্তে জাল টাকা পাচার প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি বৃদ্ধিকল্পে প্রেস ব্রিফিং - দৈনিক সংবাদের কাগজ
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১১:০৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ময়মনসিংহ-শেরপুর সীমান্তে জাল টাকা পাচার প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি বৃদ্ধিকল্পে প্রেস ব্রিফিং

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫,
  • 126 Time View

ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকা দিয়ে জাল নোট পাচার প্রতিরোধে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬নভেম্বর) বিকেলে
বিজিবির ময়মনসিংহ মাল্টিপারপাস সেডে এ বিষয়ে এক জরুরি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিজিবি সেক্টর কমান্ডারের পক্ষে ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, সীমান্ত এলাকায় জাল টাকা পাচার রোধে বিজিবির নিয়মিত টহল কার্যক্রম, গোয়েন্দা নজরদারি ও জনসচেতনতা কার্যক্রম আরও বৃদ্ধি করা হয়েছে। বিজিবি সীমান্তবর্তী এলাকাবাসীর সঙ্গে নিয়মিত সভা ও সেমিনারের আয়োজন করছে, যাতে সাধারণ মানুষ জাল নোট পাচারের অপতৎপরতা সম্পর্কে সচেতন হয় এবং যে কোনো তথ্য দ্রুত বিজিবিকে অবহিত করতে পারে।

তিনি আরও বলেন, “দেশের অভ্যন্তরে যারা জাল নোট তৈরি ও ছড়িয়ে দেয়, তাদের কার্যক্রম নজরদারির আওতায় আনতে হবে। সীমান্তের জনগণও যেন দেশের হয়ে এই প্রতিরোধ কার্যক্রমে সহযোগিতা করে, সেটিই আমাদের লক্ষ্য।”

বিজিবির তথ্যানুসারে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় ২৫ জন আসামীসহ মোট ২৬ কোটি ৫৩ লক্ষ ৩৭ হাজার ৫৮৬ টাকার সমমূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল, গবাদি পশু, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করেছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, “ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উক্ত প্রেস ব্রিফিং এ ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার গণমাধ্যম কর্মি ও বিজিবির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST