1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ঝিনাইগাতীতে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক সংবাদের কাগজ
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ৮:৩৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ঝিনাইগাতীতে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : সোমবার, জানুয়ারি ৫, ২০২৬,
  • 135 Time View

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের জিগাতলা দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানা মাঠে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে বার্ষিক পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ শেষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

দোয়া মাহফিলে তিনি বলেন, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক শিক্ষার বিকাশে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে নির্যাতিত, আপসহীন ও সাহসী জননেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। ব্যক্তিগত জীবনে সীমাহীন ত্যাগ ও বেদনা ধারণ করেও তিনি কখনো স্বৈরাচারী শক্তির কাছে মাথা নত করেননি। নির্যাতন, শোষণ ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন অবিচল। তার রাজনৈতিক জীবন ত্যাগ ও সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশের সর্বস্তরের মানুষ গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছে। তার আত্মার মাগফেরাত কামনা করছে জাতি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিগাতলা দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা পর্ষদের সভাপতি মো. মিজানুর রহমান। এতে উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান হিরা, গৌরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মমিন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আকরাম হোসেনসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST