1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নকলায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ - দৈনিক সংবাদের কাগজ
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ৮:৩৮|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নকলায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

আমানুল্লাহ আসিফ মীর, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬,
  • 133 Time View

শেরপুরের নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের ঐতিহ্যবাহী বানেশ্বর্দী ইসলামিয়া দাখিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার মাদ্রাসার মাঠে মাদ্রাসটির সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন-এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম, সহকারী শিক্ষক রোকেয়া আক্তার, নুসরাত জাহান নিপা ও শওকত আলী, সহকারী মৌলভী হযরত আলী, ফুলেছা খাতুন, জেসমিন আক্তার ও তাহেরা সুলতানা প্রমুখ।

আলোচনা সভার পরে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত দশটি শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৩০ জন, ২০২৫ শিক্ষাবর্ষে শতভাগ উপস্থিত শিক্ষার্থী ৩ জন ও অর্ধবার্ষিক পরীক্ষার ২৫% ও বার্ষিক পরীক্ষার ৭৫% নম্বর মিলে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত এক শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়। পুরষ্কার হিসেবে প্রাপ্যতার ভিত্তিতে মোট ৩৪ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া দশ শ্রেণী শিক্ষক ও পরীক্ষা পরিচালনা কমিটির কাজের মূল্যায়নের স্বীকৃতি স্বরূপ সদস্যদের হাতে বিশেষ পুরষ্কার তুলেদেন মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম।

এসময় সহকারী শিক্ষক মাহাদী মাসুদ, সবুজা খাতুন, মুক্তা খাতুন, আয়েশা সিদ্দিকা, মোজাহিদুল ইসলাম, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, উজ্জল মিয়া, লাবনী বেগম ও আরিফ হোসেনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দিয়ে পুরষ্কার বিতরণ উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST