1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে বন্য হাতির আক্রমণে নিহত-১ - দৈনিক সংবাদের কাগজ
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ৮:০৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে বন্য হাতির আক্রমণে নিহত-১

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : বুধবার, জানুয়ারি ৭, ২০২৬,
  • 127 Time View

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বন্য হাতির আক্রমণে পিষ্ট হয়ে আহমেদ আলী (৬৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মালাকোচা এলাকার বাসিন্দা এবং মৃত কানাই শেখের ছেলে।

ঘটনাটি ঘটে বুধবার (৭ জানুয়ারি) দুপুরে শ্রীবরদী উপজেলার বালিজুরী সদর বিটের ছোট বালিজুরী নামক সংরক্ষিত বনভূমি এলাকায়। বনভূমি থেকে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে তিনি হঠাৎ একটি বন্য হাতির সামনে পড়ে যান। এ সময় হাতিটি তাকে পায়ে পিষ্ট করলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ এলাকার পাশের সংরক্ষিত বনভূমিতে লাকড়ি সংগ্রহের সময় এই দুর্ঘটনা ঘটে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে ময়মনসিংহ বনবিভাগের বালিজুরী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, হাতির চলাচলের সময় সীমান্ত সড়ক ও আশপাশের এলাকায় বসবাসকারী সবাইকে সতর্কভাবে চলাচলের জন্য অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি কোনো ব্যক্তি বা কনটেন্ট ক্রিয়েটরকে সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে ভিডিও ধারণ না করার অনুরোধ জানানো হয়েছে। কেউ হাতিকে বিরক্ত করলে বন ও বন্যপ্রাণী আইনে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, হাতির আক্রমণে কেউ নিহত হলে বা কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ বনবিভাগের পক্ষ থেকে নির্ধারিত ক্ষতিপূরণ প্রদান করা হয়ে থাকে।

এদিকে স্থানীয়রা বন্য হাতির আক্রমণ থেকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST