1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ভোগাই নদীতে ভাসছিল ৬ বছর বয়সী শিশুর মরদেহ - দৈনিক সংবাদের কাগজ
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ৮:০৮|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ভোগাই নদীতে ভাসছিল ৬ বছর বয়সী শিশুর মরদেহ

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : বুধবার, জানুয়ারি ৭, ২০২৬,
  • 103 Time View

নিজ বসতবাড়ির উঠানেই খেলছিল ইয়াসিন আলী (৬)। কিন্তু হঠাৎ করে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে দেখা যায় বাড়ির পাশের ভোগাই নদীতে ইয়াসিনের মরদেহ ভেসে আছে।

৭ জানুয়ারি বুধবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৌর শহরের উত্তর গড়কান্দা মহল্লায় এঘটনা ঘটেছে। নিহত ইয়াসিন ওই মহল্লার হৃদয় রাজ রোমানের ছেলে। শিশুটি বাক প্রতিবন্ধী ছিল বলে জানিয়েছে তার পরিবার।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে ইয়াসিন তার নিজ বসতবাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তাকে উঠানে দেখতে না পেয়ে তার বাবা-মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুরে ইয়াসিনের চাচি তাসলিমা বেগম বাড়ির পাশের ভোগাই নদীতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে নদী থেকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত বলে ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST