1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে তিন সংসদীয় আসনে ১৪ বৈধ প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন! - দৈনিক সংবাদের কাগজ
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| সকাল ১১:০২|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে তিন সংসদীয় আসনে ১৪ বৈধ প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন!

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : বুধবার, জানুয়ারি ২১, ২০২৬,
  • 62 Time View

শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

শেরপুর-১ (সদর), শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত মোট ১৪ জন বৈধ প্রার্থীর মাঝে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

বুধবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়। প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

শেরপুর-১ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী বৈধ প্রার্থীরা হলেন—

জাতীয় পার্টির মো. মাহমুদুল হক মনি,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. রাশেদুল ইসলাম (রাশেদ),
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মো. লিখন মিয়া,
স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম মাসুদ এবং
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সানসিলা জেবরিন।

শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন—

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মোহাম্মদ ফাহিম চৌধুরী,
ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল্লাহ আল কায়েস,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. গোলাম কিবরিয়া এবং
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মো. আব্দুল্লাহ।

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে বৈধ প্রার্থীরা হলেন—

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মো. মাহমুদুল হক রুবেল,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ নুরুজ্জামান (বাদল),
ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু তালেব মো. সাইফুদ্দিন,
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর প্রার্থী মো. মিজানুর রহমান এবং
স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম (বাদশা)।

প্রতীক বরাদ্দের পর তিনটি আসনেই ভোটারদের মধ্যে কৌতূহল ও আগ্রহ বেড়েছে। ইতোমধ্যে প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণার প্রস্তুতি শুরু করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST