1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে ঝুলন্ত অবস্থায় দুই মরদেহ উদ্ধার - দৈনিক সংবাদের কাগজ
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| সকাল ১১:০৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে ঝুলন্ত অবস্থায় দুই মরদেহ উদ্ধার

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : বুধবার, জানুয়ারি ২১, ২০২৬,
  • 70 Time View

শেরপুরে পৃথক স্থানে এক বৃদ্ধ ও এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে নকলা উপজেলার উরফা ইউনিয়নের উরফা পশ্চিমপাড়া এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে আব্দুল খালেক নামে সত্তর বছর বয়সী বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে নালিতাবাড়ী উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের কদমতলী বাজার সংলগ্ন এলাকায় নিজ ঘর থেকে মানিক মিয়া (২০) নামে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। দুজনই ঘরের ধর্নার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নকলা উপজেলার উরফা পশ্চিমপাড়া এলাকার মৃত আবু তাহেরের পুত্র আব্দুল খালেক দীর্ঘদিন যাবৎ কানে কম শুনার পাশাপাশি মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি এলাকায় খালেক পাগলা নামে পরিচিত। তার একমাত্র মেয়ে স্বামীর বাড়ি থাকায় দেখাশুনা করার মত কেউ নেই। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পরে যেকোন সময় প্রতিবেশী রিপন মিয়ার দুচালা পরিত্যক্ত ঘরের বাঁশের ধন্যার সাথে রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

অপরদিকে নালিতাবাড়ী উপজেলার কদমতলী বাজার সংলগ্ন এলাকার শাহজাহান ভান্ডারির পুত্র মানিক মিয়া মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাতের খাবার শেষ করে তার বসতঘরের উত্তর পাশের কক্ষে ঘুমাতে যান। ওই সময় তার স্ত্রী শুকতারা বেগম একই কক্ষে ছিলেন। রাত আনুমানিক ১১টার দিকে স্ত্রী ঘুম থেকে জেগে উঠে দেখেন, মানিক মিয়া ঘরের ধর্ণার সঙ্গে রশি দিয়ে ঝুলে আছেন। বিষয়টি দেখে তিনি শাশুড়ি মরিয়ম বেগমকে ডাক দেন। তখন পরিবারের সদস্য ও আশপাশের লোকজন জড়ো হয়ে মানিক মিয়াকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এবিষয়ে জানতে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামানকে কল দিলে রিসিভ করেননি তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST