1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই - দৈনিক সংবাদের কাগজ
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:২৮|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬,
  • 2 Time View

শেরপুরে একটি ভাঙারির দোকান থেকে মাদ্রাসার বিপুল পরিমাণ সরকারি নতুন পাঠ্যবই জব্দ করেছে প্রশাসন।

রবিবার সন্ধ্যায় শহরের নওহাটা এলাকায় ‘মেসার্স রোকেয়া আয়রন স্টোর’ নামের একটি ভাঙারির দোকানে অভিযান চালিয়ে এসব বই জব্দ করা হয়।

জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক ও পুলিশ এই অভিযান পরিচালনা করেন। এ সময় ২০২৫ শিক্ষাবর্ষের মাদ্রাসার বিভিন্ন শ্রেণির প্রায় ৮ হাজার বই জব্দ করা হয়। 

অভিযানের খবর টের পেয়ে সটকে পড়েন দোকানের মালিক আবদুর রহিম ও কর্মচারীরা। পরে গোডাউনটি সিলগালা করে দেয় প্রশাসন।

এলাকাবাসীর অভিযোগ, আবদুর রহিমের মালিকানাধীন ওই দোকানে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন বই অবৈধভাবে কেনাবেচা হতো। 

স্থানীয় বাসিন্দা সিদ্দিক আহমেদ বলেন, “গত বছর বইসংকটের কারণে শিক্ষার্থীরা সব বই পায়নি। অথচ এই চক্রটি নতুন বই লুকিয়ে রেখে কৃত্রিম সংকট তৈরি করেছে। আমরা জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

দোকানের ভ্যানচালক তজি মিয়া জানান, মালিকের নির্দেশে তিনি বইগুলো নিয়ে এসেছিলেন। তবে এগুলো সরকারি কি না, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

সদর থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভ্যানভর্তি নতুন বই জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।”

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক বলেন, “বইগুলো জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো সদর উপজেলার কোনো মাদ্রাসার বই। বিষয়টি তদন্ত করার জন্য জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST