1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুর জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক সংবাদের কাগজ
৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ১০:০৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুর জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, মার্চ ৯, ২০২৬,
  • 5 Time View

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শেরপুর জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আয়োজন করে জেলা প্রশাসন ও বিআরটিএ শেরপুর সার্কেল।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঞা, শেরপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, ট্রাফিক ইন্সপেক্টর মমিনুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বাস-ট্রাক মালিক ও প্রতিনিধি, শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও ঈদ কেনাকাটাকে কেন্দ্র করে শহরে আগমনকারী ও চলাচলকারী মানুষের সুবিধার্থে শেরপুর শহরের অভ্যন্তরীণ সড়কসমূহ নিরাপদ ও যানজটমুক্ত রাখতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST