1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নালিতাবাড়ীতে আগুনে পুড়লো উপজেলা পরিষদের সভাকক্ষের আসবাব - দৈনিক সংবাদের কাগজ
১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| রাত ৪:০১|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নালিতাবাড়ীতে আগুনে পুড়লো উপজেলা পরিষদের সভাকক্ষের আসবাব

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬,
  • 7 Time View

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষের বিভিন্ন আসবাব পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় অবস্থিত সভাকক্ষ মেঘমালায় এই ঘটনা ঘটে।

এতে তিনটি এসি, একটি এয়ারকুলার ও বিভিন্ন আসবাব পুড়ে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরীন সাংবাদিকদের বলেন, শর্টসার্কিট থেকে সভাকক্ষের ভেতরে জানালার পর্দায় আগুন লাগে। পরে সেই আগুনে এসিগুলো বিস্ফোরিত হয়। এতে কক্ষের তিনটি এসি, একটি এয়ারকুলার ও আসবাব পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

উপজেলা প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলা থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান আশপাশের লোকজন ও সেখানে উপস্থিত ব্যক্তিরা। পরে তাঁরা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয় জামে মসজিদে তারাবিহ পড়তে যাওয়া মুসল্লিদের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় উপজেলা পরিষদ ও এর আশপাশে থাকা কেউ আহত হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST