শেরপুরের নালিতাবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানে আহত খোকন চন্দ্র বর্মনের ব্যক্তিগত পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া ভিপি। এ সময় তিনি পূজার আয়োজন সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি খোকন বর্মনের শারীরিক অবস্থারও খোঁজখবর নেন।
রোববার (১৮ অক্টোবর) রাতে উপজেলার উত্তর কাপাশিয়া এলাকায় খোকন চন্দ্র বর্মনের ব্যক্তিগত পূজামণ্ডপ পরিদর্শন করেন গোলাম কিবরিয়া। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও আয়োজন সম্পর্কে খোঁজ নেন এবং খোকন বর্মনের সঙ্গে সাক্ষাৎ করেন।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন নালিতাবাড়ী উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আইয়ুব আলী, নালিতাবাড়ী পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন, শেরপুর শহর জামায়াতের অফিস সম্পাদক আমিনুর রসুল, উপজেলা যুব বিভাগের কোষাধ্যক্ষ নুর হোসাইন, প্রচার সম্পাদক সজিব আহমেদ, রুবায়েত হাসান তামিম ও ওয়ার্ড সভাপতি রফিজ উদ্দিনসহ স্থানীয় নেতারা।
পরিদর্শনের সময় জুলাই গণঅভ্যুত্থানে আহত খোকন চন্দ্র বর্মনের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়।