কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও বিশিষ্ট সমাজসেবক গোলাম কিবরিয়া ভিপি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার রামচন্দ্রকুড়া, কাকরকান্দি ও বাঘবেড় ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে যান তিনি।
পরিদর্শনকালে গোলাম কিবরিয়া ভিপি ক্ষতিগ্রস্তদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পাশে থাকার আশ্বাস দেন। তার এই সহমর্মিতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্ষতিগ্রস্তরা।
এসময় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।