1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
গাফ্ফার চৌধুরী স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত——————————————————হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র প্রতিনিধিঃ - দৈনিক সংবাদের কাগজ
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:৪৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

গাফ্ফার চৌধুরী স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত——————————————————হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র প্রতিনিধিঃ

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ৩, ২০২২,
  • 204 Time View

গাফ্ফার চৌধুরী স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত——————————————————হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র প্রতিনিধি

একুশের গানের রচয়িতা দেশবরেণ্য সাংবাদিক, কলাম লেখক ও গীতিকার আবদুল গাফ্ফার চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৮ মে) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রী সেলিমা আফরোজ চৌধুরীর কবরের পাশে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হন মহান একুশের অমর সংগীতের এই রচয়িতা, সাহিত্যিক ও বরেণ্য সাংবাদিক। এরপর বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

সেখান থেকে মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁকে গার্ড অব অনার প্রদান শেষে ভাষা আন্দোলনের প্রভাতফেরির গান হিসেবে পরিচিত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা গেয়ে ওঠেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে আসা উপস্থিত জনতাও তাতে সুর মেলায়।

এরপর একে একে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্মান প্রদর্শন করে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, মাহবুবউল আলম হানিফ, নুরুল ইসলাম নাহিদ, মির্জা আজম, রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটন, মুহম্মদ জাফর ইকবাল, রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু প্রমুখ।গত বৃহস্পতিবার (১৯ মে) ভোর ৬টা ৪০ মিনিটে লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল গাফ্ফার চৌধুরী। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST