1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ঝিনাইগাতীতে উত্তরণ অ্যালামনাইয়ের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি ওয়াশিম,সাধারণ সম্পাদক মনির - দৈনিক সংবাদের কাগজ
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| ভোর ৫:১২|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ঝিনাইগাতীতে উত্তরণ অ্যালামনাইয়ের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি ওয়াশিম,সাধারণ সম্পাদক মনির

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : শনিবার, মার্চ ১৪, ২০২৬,
  • 85 Time View

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬–২০২৮ মেয়াদকালের প্রথম কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মো. ওয়াশিম মিয়া সভাপতি ও মো. জাহিদুল হক মনির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে এ ফলাফল ঘোষণা করেন উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মো. ইমরান হাসান রাব্বী। এর আগে ওইদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঝিনাইগাতী উপজেলার উত্তরণ পাবলিক স্কুল প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে অনলাইন মাধ্যমেও ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উৎসবমুখর পরিবেশে প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা হাফেজ উদ্দিন জানান, ঝিনাইগাতী উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে এটিই প্রথম অ্যালামনাই সংগঠন। এই নির্বাচনে এ বিদ্যালয়ের ২০০৩ থেকে ২০২৫ সালের মোট ৩৫৪ জন প্রাক্তন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে মো. ওয়াশিম মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও সাধারণ সম্পাদক পদে মো. জাহিদুল হক মনির ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনিরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ফাল্গুনী আহমেদ মনি পেয়েছেন ৮৭ ভোট।

কমিটির সহসভাপতি হিসেবে জান্নাতুল রাদিয়া বর্ষা ও মো. জসিম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আতিকুর রহমান খান ও সারাফ আনিসা অপূর্ব, সাংগঠনিক সম্পাদক পদে মো. সোহেল রানা নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে হাসিব আল আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন। 

এছাড়া কমিটিতে দপ্তর সম্পাদক পদে কামরুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরাফাত রিফাত, ক্রীড়া সম্পাদক ইমন হাসান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আরাফাত আক্তার তামান্না, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাবিহা সুলতানা মলি, জনসংযোগ সম্পাদক পদে রিফাত হাসান, সদস্য হিসেবে রাফিয়ান সরকার সিডর, আবুল কাশেম, জুবায়ের আহসান জিয়ন নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি মো. ওয়াশিম মিয়া ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক মনির সকল প্রাক্তন শিক্ষার্থী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, উত্তরণ পাবলিক স্কুলের অ্যালামনাই সংগঠনকে আরও সুসংগঠিত করা, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন দৃঢ় করা এবং শিক্ষা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে অবদান রাখাই হবে নতুন কমিটির মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST