গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী গ্রামে এক মুসলিম পরিবারে ৩রা এপ্রিল ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেন সাইফুল ইসলাম।
পিতা মোঃ আবু বকর সিদ্দিক এবং মাতা সালেহা খানমের দুই সন্তানের মধ্যে তিনি সবার ছোট। তার সহধর্মিনী শেরপুর সরকারি কলেজে মাষ্টার্সে অধ্যয়নরত। তাদের একমাত্র পুত্র আয়মান সাদিক ও কন্যা সিরাত। সাইফুল ইসলামের আরও এক বড় বোন রয়েছে।
সাইফুল ইসলাম ছোট থেকেই অনেক মেধাবী ছাত্র ছিলেন তিনি ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ও ঢাকা কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
তারপর শুরু হয় চাকুরী পাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম।
দিন রাত অকাতরে পরিশ্রম করে অনেক সংগ্রাম করে আজ তিনি গন্তব্যে পৌঁছেছেন।
তিনি বর্তমানে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার রাণীশিমুল পাইলট ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা যার পূর্ব নাম (ইউনিয়ন সচিব) হিসেবে কর্মরত আছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, সাইফুল ইসলাম স্বেচ্ছাসেবী সংগঠন প্রশাখা ও বিভিন্ন সংগঠনের সাথে কাজ করেন।
এবং ৭ অক্টোবর ২০২৪ সালের ভয়াবহ বন্যায় তিনি অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে সাহায্য ও সহযোগিতা করেছেন।