1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্যই ছাত্রশিবির প্রতিষ্ঠা লাভ করেছে'- গোলাম কিবরিয়া - দৈনিক সংবাদের কাগজ
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৪:৩৮|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্যই ছাত্রশিবির প্রতিষ্ঠা লাভ করেছে’- গোলাম কিবরিয়া

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬,
  • 220 Time View

কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক বিতর্ক সম্পাদক এবং শেরপুর ২ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী গোলাম কিবরিয়া বলেছেন, “আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্যই ছাত্রশিবির প্রতিষ্ঠা লাভ করেছে। ছাত্রশিবিরের লক্ষ্য একটাই এদেশের যুবসমাজকে আলোর দিশা দেখাতে চাই, এদেশের গুনে ধরা সমাজকে পরিবর্তন করতে চাই। তিনি আরো বলেন, আমি প্রতিটি অভিভাবকে বলবো আপনার সন্তানকে যদি সোনার সন্তান হিসেবে গড়তে চান তাহলে ছাত্রশিবিরের বিকল্প নাই।”

০৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ীতে ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

গোলাম কিবরিয়া ভিপি বলেন, ‘আগামী কয়েকদিন পর জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য অনেকেই ষরযন্ত্র করছেন। অনেকেই ভারতের আধিপত্য কায়েমের জন্য আবার চেষ্টা করছেন। আমরা স্পষ্ট বলে দিতে চাই জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে, দেশপ্রেমিক ছাত্রশিবির, আলেম সমাজ বেঁচে থাকতে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দেশপ্রেমিক জনতা বেঁচে থাকতে তাদের সেই এজেন্ডা এদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না।’

নালিতাবাড়ী উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও সেক্রেটারি সামিউল ইসলামের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন জকসু ছাত্রসংসদের সমাজসেবা সম্পাদক ও জবি ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সম্পাদক মোস্তাফিজুর রহমান, শেরপুর জেলা ছাত্রশিবিরের বায়তুল মাল সম্পাদক আশিকুর রহমান আশিক প্রমুখ।

এর আগে পৌর শহরের গড়কান্দা ঈদগাহ ময়দান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাজার মোড়ে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST