1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নকলায় টিফিনের টাকা বাচিয়ে অসহায়দের পাশে ক্ষুদে শিক্ষার্থীরা - দৈনিক সংবাদের কাগজ
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১২:০১|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নকলায় টিফিনের টাকা বাচিয়ে অসহায়দের পাশে ক্ষুদে শিক্ষার্থীরা

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬,
  • 42 Time View

শেরপুরের নকলায় টিফিনের টাকা বাচিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছে ক্ষুদে শিক্ষার্থীরা। সোমবার (১৬ মার্চ) উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ফরহাদ ক্যাডেট একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা টিফিনের বাঁচানো টাকা দিয়ে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে।
জানা যায়, ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে আগে থেকেই নিজেদের টিফিনের টাকা থেকে সামান্য করে সঞ্চয় করতে শুরু করে। সেই সঞ্চিত অর্থ দিয়ে রমজান শেষে কয়েকটি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ নেয় তারা। সোমবার সকালে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সেমাই, নুডুলস, চিনি, ডাল, আলু, পেঁয়াজ এবং সাবান পৌঁছে দেয় তারা।

শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হাসান মিয়া বলেন, শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ছোটবেলা থেকেই তাদের মধ্যে মানুষের প্রতি সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ গড়ে ওঠা সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক দৃষ্টান্ত। তাদের এই মহৎ কাজে আমিও সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও তাদের সকল ভালো কাজে পাশে থাকবো।

বিদ্যালয়ের পরিচালকগণ বলেন, শিক্ষার্থীদের এমন উদ্যোগ সত্যিই অনুকরণীয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই শিক্ষার্থীরা মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।

মোমতাহিনা সোহা, আসিফ, সায়রা, নুবা, ইলমা, খাদিজা, আলভী, সিনথিয়া, সিনহা, সাইম, সাঈদ, খাদিজা সহ আরও কয়েকজন জানায়, সমাজে অনেক মানুষ রয়েছে যারা নানা কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত থাকে। তাদের সামান্য উদ্যোগের মাধ্যমে যদি কারও মুখে হাসি ফোটে, সেটিই তাদের কাছে সবচেয়ে বড় আনন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST