1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নালিতাবাড়ীতে অসহায়দের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিল যুবকরা - দৈনিক সংবাদের কাগজ
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৯:৫৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নালিতাবাড়ীতে অসহায়দের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিল যুবকরা

স্টাফ রিপোর্টার:
  • Update Time : শুক্রবার, মার্চ ২০, ২০২৬,
  • 68 Time View

‘ঈদের আনন্দ হোক সবার’ স্লোগানে প্রতিবছরের মতো এবারও অর্ধশতাধিক অসহায় পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে উপহার তুলে দিয়েছে উদ্যোমী কিছু যুবক। শুক্রবার (২০ মার্চ) দিনব্যাপী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার অসহায় পরিবারের মাঝে ঈদ উপহারের প্যকেজ পৌঁছে দেওয়া হয়।

সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার একঝাঁক যুবক প্রতিবছর অসহায়দের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে এই উদ্যোগ নেয়। তাদের এই কাজে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ আর্থিকভাবে সহায়তা করে। প্রতিবছরের মতো এবারও অর্ধশতাধিক অসহায় পরিবারের বাড়িতে গিয়ে গিয়ে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।

উপহার সামগ্রীর মধ্যে ছিল, কাপড়, লুঙ্গি, আলু, পেঁয়াজ, রসুন, ডাল, সয়াবিন তেল, লবন, চিনি, সেমাই, পিঠা, নুডুলস, হুইল, সাবান, গুঁড়ো দুধ ইত্যাদি।

এই কার্যক্রম বাস্তবায়ন কমিটির দায়িত্বে থাকা আমানুল্লাহ আসিফ মীর বলেন, ‘প্রতিবছর আমরা অসহায়দের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সাধ্য অনুযায়ী ঈদ উপহার দিয়ে থাকি। আমাদের কাজে অনেকেই আর্থিকভাবে সহযোগিতা করেন, তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কাজ যেন আমরা আজীবন অব্যাহত রাখতে পারি সেজন্য সকলের দোয়া কামনা করছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST