শেরপুরের নালিতাবাড়ীতে এক ইউনিয়ন ভূমি অফিসের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট সোমবার উপজেলার রাজনগর ইউনিয়ন ভূমি অফিসের সামনে এই আয়োজন করে স্থানীয় ভুক্তভোগী জনতা।
ঘণ্টাব্যাপী চলমান মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মাসুদ পারভেজ, মিলন মিয়া, হারুন অর রশিদ, খাইরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, রাজনগর ভূমি অফিসের কর্মকর্তা ইসলামুল হক ভূমি অফিসে সরাসরি কিংবা তার মনোনীত দালাল এরশাদ ও লিটন আমীনের মাধ্যমে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ আদায় করেন। এর প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।