1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নালিতাবাড়ীতে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত - দৈনিক সংবাদের কাগজ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৬:০২|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নালিতাবাড়ীতে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫,
  • 450 Time View

নানা আয়োজনে শেরপুরের নালিতাবাড়ীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন করেছে উপজেলা প্রশাসন। ৫ আগস্ট মঙ্গলবার দিবসটি উপলক্ষে শহীদের কবর জিয়ারত, বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ ও প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।

সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতন ঘটে। পরবর্তীতে দিনটিকে জুলাই গণ-অভ্যুত্থান দিবস ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার।
সারাদেশে মঙ্গলবার একযোগে দিবসটি উদযাপিত হয়। এ উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতেও বিভিন্ন আয়োজন করে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দল।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার কেরেঙ্গাপাড়া গ্রামে জুলাই গণঅভ্যুত্থানে নিহত নালিতাবাড়ীর একমাত্র শহীদ আসিফুর রহমান আসিফের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি। তার কবরের পাশে গাছের চারাও রোপণ করা হয়।

এসময় অন্যান্যের মাঝে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. সোহেল রানা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রহমান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ মওদুদ আহমেদ, শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

পরে স্থানীয় একটি স্কুল মাঠে উপজেলা প্রশাসন বনাম শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যে ছিল বিপুল উৎসাহ ও উদ্দীপনা। অনুষ্ঠান শেষে স্থানীয় বাসিন্দাদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে।

একই দিন গন-অভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠন।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সমাবেশ ও গনমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখা। বিকেলে শহরের মুক্তিযোদ্ধা মঞ্চ প্রাঙ্গণে সমাবেশ শেষে শহরের প্রধান প্রধান সড়কে গণমিছিল করে সংগঠনটি।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST