মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ীতে ৪০৬ .২৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ২৫ আগস্ট সোমবার উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ১৪ টি প্রাতিষ্ঠানিক ও ৩ টি উন্মুক্ত জলাশয়ে এসব পোনা মাছ অবমুক্ত করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি, মৎস্য অধিদপ্তরের জেলা সিনিয়র সহকারী পরিচালক সারোয়ার হোসেন প্রমুখ।
অতিথিবৃন্দ বলেন, পোনামাছ অবমুক্তকরণের ফলে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে পাশাপাশি স্থানীয় জনগণের আমিষের চাহিদা পূরণ হবে।
পোনা মাছ অবমুক্তকালে মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী, স্থানীয় এলাকাবাসী ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।