শেরপুরের নালিতাবাড়ীতে দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৭ ডিসেম্বর শনিবার প্রেসক্লাব নালিতাবাড়ীর মিলনায়তন কক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৈশাখী টিভির শেরপুর জেলা প্রতিনিধি বিপ্লব দে কেটু’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজোওয়ানা আফরিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, প্রেসক্লাব নালিতাবাড়ীর উপদেষ্টা এম.এ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার।
আজকের পত্রিকা প্রতিনিধি অভিজিৎ সাহার সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাপতি আব্দুল মান্নান সোহেল, সহ-সভাপতি আল-হেলাল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, দৈনিক জবাবদিহি প্রতিনিধি আমানুল্লাহ আসিফ প্রমুখ।
অনুষ্ঠানে বৈশাখী টিভি ও এর শেরপুর জেলা প্রতিনিধির ভালো ভালো সংবাদের প্রশংসা করা হয়। উপস্থিত অতিথি ও সাংবাদিকরা বৈশাখী টিভির সুন্দর আগামীর জন্য শুভকামনা জানান।