1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নালিতাবাড়ীতে শীতার্তদের মাঝে কম্বল পৌঁছে দিচ্ছেন ইউএনও-এসিল্যান্ড - দৈনিক সংবাদের কাগজ
১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ২:২৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নালিতাবাড়ীতে শীতার্তদের মাঝে কম্বল পৌঁছে দিচ্ছেন ইউএনও-এসিল্যান্ড

আমানুল্লাহ আসিফ,নালিতাবাড়ী(শেরপুর)প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫,
  • 205 Time View

শেরপুরের নালিতাবাড়ীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল পৌঁছে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান। রাতের বেলা উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় শীতার্ত মানুষের বাড়িতে গিয়ে গিয়ে এসব কম্বল পোঁছে দিচ্ছেন তারা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি শীত মৌসুমে এই উপজেলায় বরাদ্দ থেকে ১৭০০ কম্বল কেনা হয়েছে ও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ৯৬০ টি কম্বল দেওয়া হয়েছে। এর মধ্য থেকে ১২ টি ইউনিয়নে ১৮০ টি করে মোট ২১৬০ টি কম্বল বিতরণ করার জন্য দেওয়া হয়েছে। এছাড়াও ৫০০ কম্বল উপজেলা প্রশাসন সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠান ও দুস্থ ব্যক্তিদের মাঝে বিতরণ করছে।

শীতের মধ্যে কম্বল উপহার পেয়ে খুব খুশি অসহায় শীতার্তরা। রাতের বেলা তাদের বাড়িতে গিয়ে কম্বল পৌঁছে দেওয়ায় ইউএনও এবং এসিল্যান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, ‘অসহায় শীতার্তদের পাশে দাঁড়াতে আমরা তাদের মাঝে কম্বল বিতরণ শুরু করেছি। পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন স্থানে সহকারী কমিশনার (ভূমি) এবং আমি নিজে গিয়ে এসব কম্বল পৌঁছে দিয়েছি। এছাড়াও আমাদের স্টাফরা শীতার্তদের মাঝে কম্বল পৌঁছে দিচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST