1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
প্রয়াত ডাঃ সেরাজুল হকের ৩১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক সংবাদের কাগজ
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:১৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

প্রয়াত ডাঃ সেরাজুল হকের ৩১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫,
  • 77 Time View

বৃহত্তর জামালপুরের সাবেক জেলা উন্নয়ন সমন্বয়কারী ও শেরপুর-৩ আসনের দুই বারের সাবেক সংসদ সদস্য প্রয়াত ডাঃ সেরাজুল হকের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ীদের মিলনায়তনে ডাঃ সেরাজুল হক কেন্দ্রীয় স্মৃতি সংসদের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল।

সভাপতিত্ব করেন ডাঃ সেরাজুল হক কেন্দ্রীয় স্মৃতি সংসদের সভাপতি ফকির মোহাম্মদ সিদ্দীক এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মেহেদী হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ও লুৎফর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা প্রয়াত ডাঃ সেরাজুল হককে স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ ও জনগণের প্রকৃত প্রতিনিধি। তাঁর অবদান শুধু রাজনৈতিক পরিসরেই নয়, শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবার ক্ষেত্রেও ছিল অনন্য।

প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল তাঁর বক্তব্যে বলেন, “ডাঃ সেরাজুল হক শুধু আমার বাবা ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শবান ও মানবিক নেতা। জনগণের পাশে থাকা, তাদের দুঃখ-কষ্ট ভাগাভাগি করা ছিল তাঁর জীবনের মূল লক্ষ্য। তিনি রাজনীতিকে ব্যবহার করেছেন সেবার হাতিয়ার হিসেবে। বর্তমান প্রজন্মের তরুণদের উচিত তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নেওয়া।”

আলোচনা সভা শেষে প্রয়াত ডাঃ সেরাজুল হকের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া ও আলোচনা সভায় ডাঃ সেরাজুল হক কেন্দ্রীয় স্মৃতি সংসদের নেতাকর্মী, বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST