1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক ২০২৩ প্রদান অনুষ্ঠান ২৯ মে ২০২৪ তথ্য ভবন অডিটোরিয়াম প্রধান অতিথি, জনাব মোহাম্মদ আলী আরাফাত, এমপি - দৈনিক সংবাদের কাগজ
১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ৮:২৩|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক ২০২৩ প্রদান অনুষ্ঠান ২৯ মে ২০২৪ তথ্য ভবন অডিটোরিয়াম প্রধান অতিথি, জনাব মোহাম্মদ আলী আরাফাত, এমপি

ফাতেমা আক্তার মাহমুদা(ইভা )স্টাফ রিপোর্টারঢাকা:
  • Update Time : বৃহস্পতিবার, মে ৩০, ২০২৪,
  • 233 Time View

বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক-২০২৩ পেয়েছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত চারজন সাংবাদিক ও দুই প্রতিষ্ঠান। এর মধ্যে এবার আজীবন সম্মাননা (মরণোত্তর) পদক পেয়েছেন বরেণ্য ও প্রথিতযশা সাংবাদিক, দৈনিক বেগম পত্রিকার সম্পাদক নূর জাহান।

বুধবার (২৯ মে) বিকেলে তথ্য ভবনে বাংলাদেশ প্রেস কাউন্সিল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত প্রেস কাউন্সিল পদক-২০২৩ প্রদান করা হয়। প্রধান অতিথি, জনাব মোহাম্মদ আলী আরাফাত, এমপি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এ পদক তুলে দেন।

প্রতি বছর সাধারণত সাতটি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হলেও এ বছর ছয়টি ক্যাটাগরিতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই আজীবন সম্মাননা ক্যাটাগরিতে দৈনিক বেগম পত্রিকার সম্পাদক নূর জাহানের নাম ঘোষণা করা হয়৷ তিনি ২০১৬ সালে মৃত্যুবরণ করেন। তার হয়ে মরণোত্তর সম্মাননা গ্রহণ করেন তারই মেয়ে সাংবাদিক নূর জাহা ফ্লোরা নাসরিন খান।

এরপর প্রতিষ্ঠানিকভাবে প্রেস কাউন্সিল পদক ঘোষণা করা হয় ভোরের কাগজের নাম। সম্মাননা গ্রহণ করেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। এছাড়া, আঞ্চলিক প্রাতিষ্ঠানিক সম্মাননা প্রদান করা হয় দৈনিক কক্সবাজার পত্রিকাকে। এর সম্পাদক ফাতেমা জাহান এই পদক গ্রহণ করেন।

এবার গ্রামীণ সাংবাদিকতা ক্যাটাগরিতে প্রেস কাউন্সিল পদক প্রদান করা হয় সময় টিভির পটুয়াখালী জেলা প্রতিনিধি শিকদার জামী হোসেনকে। উন্নয়ন সাংবাদিকতা ক্যাটাগরিতে পদক দেওয়া হয় বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক ইকবাল হোসেনকে। এছাড়া, নারী ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয় দৈনিক ভোরের কাগজ পত্রিকা সিনিয়র রিপোর্টার ঝর্ণা মনিকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্র কমিটি মহাসচিব খন্দকার মাসুদুর দিপু, যুগ্ম সম্পাদক সোবহান হাওলাদার সাংগঠনিক সম্পাদক রেজাউল, ইসলাম , সহ মহিলা সম্পাদক ফাতেমা আক্তার মাহমুদা ইভা, সোহাগ আরো অন্যান্য গুণী স্বনামধন্য সাংবাদিকণ প্রমূখ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST