1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুর আদালতে আ’লীগ নেতার জামিনঃ শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পিপি মান্নান - দৈনিক সংবাদের কাগজ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৩:১৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুর আদালতে আ’লীগ নেতার জামিনঃ শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পিপি মান্নান

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫,
  • 122 Time View

শেরপুরে আওয়ামী লীগ নেতা অ্যাড. চন্দন কুমার পালের জামিনকে ঘিরে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও শহর বিএনপির আহ্বায়ক অ্যাড. আব্দুল মান্নান। বুধবার (১ অক্টোবর) রাতে শেরপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি রাষ্ট্রপক্ষের পিপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি।

বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামি চন্দন পালের জামিন শুনানিতে আমি কঠোর ভাবে বিরোধিতা করেছি। তবে আদালত স্বাধীনভাবে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এখানে আমার কোনো ব্যক্তিগত প্রভাব নেই।’ তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে একটি মহল ফেসবুকের ভুয়া আইডি ও পেজ থেকে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এতে বিচার প্রক্রিয়াকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা চলছে। এই জন্য আমি সদর থানায় সাধারণ ডায়েরি ও করেছি।

পিপি মান্নান আরও বলেন, এক বছর ধরে চন্দন পাল জজকোর্ট থেকে জামিন না পেয়ে হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। অথচ অপপ্রচারে বলা হচ্ছে আমি নাকি তাকে সুবিধা দিয়েছি। এটা সম্পূর্ণ মিথ্যা। সংবাদ সম্মেলনে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ হযরত আলী বলেন, চন্দন পালের জামিন নিয়ে যে অপপ্রচার চলছে তা রাজনৈতিক প্রতিহিংসার অংশ। আদালতের দেয়া জামিন নিয়ে কারো ব্যক্তিগত সম্পৃক্ততা নেই। অথচ ষড়যন্ত্রমূলক ভাবে বিএনপিকে জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমরা এসব গুজবের নিন্দা জানাই এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করছি। উল্লেখ্য যে, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. চন্দন কুমার পাল বৈষম্যবিরোধী আন্দোলন ও হত্যা মামলাসহ ৭টি মামলার আসামি। গত ৯ সেপ্টেম্বর তিনি হাইকোর্টের আদেশে শেরপুর জেল হাজত থেকে মুক্তি পান। তবে একই দিন বিশেষ ক্ষমতা আইনের মামলায় আবারও গ্রেপ্তার হন। পরবর্তীতে ২৮ সেপ্টেম্বর জামিন পেয়ে তিনি মুক্তি পান। এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে নানা সংবাদ ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST