1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ - দৈনিক সংবাদের কাগজ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ২:১৫|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : শনিবার, জুলাই ২৬, ২০২৫,
  • 174 Time View

শেরপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। দীর্ঘ সাত বছর পর নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়ে উল্লেখযোগ্য সংখ্যাক প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। নির্বাচনের তফসিল মোতাবেক ২৩ জুলাই বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হয়।

এসময় তিনটি গ্রুপে ১৯ পরিচালক পদের বিপরীতে ৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরমধ্যে ট্রেড গ্রুপে ২ পরিচালক পদের বিপরীতে ৫জন সাধারণ গ্রুপে ১২ পরিচালকের বিপরীতে ৪৯ জন ও সহযোগী সদস্যের ৫ পরিচালকের বিপরীতে ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।  

২৪ জুলাই বৃহস্পতিবার বিকেল চারটা থেকে রাত আটটার মধ্যে নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা নেয়া হবে। আগামী ৪ আগষ্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এবং আগামী ২২ আগষ্ট শেরপুর আফসার আলী বালিকা বিদ্যালয়ে ভোট গ্রহণ করা হবে।  এদিন ট্রেড গ্রুপে ২৭ জন, সাধারণ গ্রুপে এক হাজার তিনশ ৪৯ জন ও সহযোগী গ্রুপে ৮শ ৭৫ জন ভোটার ভোট প্রদান করবেন। নির্বাচনে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে শেরপুরের জিপি এডভোকেট খন্দকার মাহবুব আলম রকিব, সদস্য হিসেবে জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট এমকে মুরাদুজ্জামান ও সহকারী অধ্যাপক মুশফিকুজ্জামান শেলিম।  শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আরিফ হোসেন বলেন, এবার চেম্বারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে সদস্যপদ নবায়ন করেছেন। উল্লেখযোগ্য সংখ্যাক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।

আমিও একজন প্রার্থী।  আশা করি ভোটাররা তাদের পছন্দ মতো যোগ্যদের নির্বাচিত করবেন। শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকিব বলেন, গত ১ জুন  এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ট্রেড, সাধারণ ও সহযোগী এই তিনটি গ্রুপের পৃথক খসরা ও পরে ১০ জুলাই ভোটার তালিকা প্রকাশ করা হয়। আজ ২৩ জুলাই মনোনয়নপত্র বিতরণ করা হলো এবং ২৪ জুলাই গ্রহণ করা হবে। আমরা শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST