খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শেরপুর পৌরসভাধীন খালসমূহের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে । বৃহস্পতিবার (২ এপ্রিল) পৌর এলাকার চাপাতলী খাল প্রাঙ্গনে এই কর্মসূচি উদ্বোধন করেন শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা।
পৌরসভা সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে পৌর এলাকার গুরুত্বপূর্ণ খালগুলো পুনঃখননের আওতায় আনা হবে।
এসময় শেরপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, শেরপুর পৌরসভার পৌর কর্মকর্তাগন ,কর্মচারীবৃন্দ এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খাল পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নগরীর পরিবেশ উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবেও এ উদ্যোগ সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।