1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে তুলা মিয়া হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার - দৈনিক সংবাদের কাগজ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৬:২৮|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে তুলা মিয়া হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫,
  • 100 Time View

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বহুল আলোচিত তুলা মিয়া হত্যা মামলার প্রধান আসামী মো. আজিজুল হক (৩৫)কে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১৫সেপ্টেম্বর) দুপুরে তাকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত তুলা মিয়া (৩৭) অভিযুক্ত আজিজুল হক (৩৫) ও অপর আসামী নাজমুল হক (৩০)’র ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তারা একসঙ্গেই চলাফেরা করতেন। গত ২৪ আগস্ট সন্ধ্যায় অভিযুক্তরা তুলা মিয়াকে ফোনে নাজমুলের বাড়ীতে যেতে বলে। রাত সাড়ে ৯টার দিকে তাদের কথামত নাজমুল হকের বাড়িতে গেলে পূর্বের টাকা-পয়সা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে অভিযুক্ত নাজমুল হক তার ঘরে থাকা ধারালো দা দিয়ে তুলা মিয়ার মাথায় কোপসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে শ্বাসনালী কেটে হত্যা নিশ্চিত করে। গুরুতর অবস্থায় নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের পিতা নুরুল হক (৬৫) বাদী হয়ে নালিতাবাড়ী থানায় হত্যা মামলা (মামলা নং-৩০, তারিখ-২৫আগস্ট ২০২৫) দায়ের করেন। মামলার পর থেকেই র‌্যাব-১৪ আসামীদের গ্রেফতারে তৎপরতা চালায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের আভিযানিক দল আজিজুল হকের অবস্থান নিশ্চিত করে। পরে র‌্যাব-১, সিপিসি-২, উত্তরার সহযোগিতায় ১৫ সেপ্টেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা উত্তরার মাসকট প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী আজিজুল হককে আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST