গত ২৮ আগস্ট ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় উপজেলা নিবার্হী কর্মকর্তা ( ইউএনও ) ও আইন শৃঙ্খলা কমিটির সভাপতি মোঃ আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্তসভায় মিথ্যা ধরা দিয়ে মামলায় সাংবাদিক হয়রানি ও মাদক পাচার বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার জনাব এস. কে. সাত্তার ও যায়যায়দিন প্রতিনিধি- গোলাম রব্বানী টিটু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নকশি বিওপির ইনচার্জ আ: লতিফ, আবাসিক প্রকৌশলী ( বিদ্যুৎ ), সমাজ সেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী, যায়যায়দিন প্রতিনিধি- গোলাম রব্বানী টিটু, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার এস. কে. সাত্তার, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, আলহাজ্ব সফিউদ্দিন আহমেদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সরোয়ার আলম, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক অধ্যাপক আবুল হাসেম, ঝিনাইগাতী তিনআনি আদর্শ সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ সহিদুল ইসলাম ও ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ ( ওসি ) ও কমিটির সদস্য সচিব মোঃ আল আমিন প্রমুখ।
সভায় সাংবাদিক হয়রানি ও মাদক পাচার বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো অধিকতর ভুমিকা রাখার জন্য পুলিশ প্রশাসনের তৎপরতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সদস্যগণ।