শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হল রুমে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে ।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের “ পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি এডুকেশন” এতে মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক, মাদ্রসা ও ভোকেশনাল বোর্ড থেকে বাছাইকৃত শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদেরকে এসব পুরস্কার ও সনদ বিতরণ করা হয় ।
ঝিনাইগাতী উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মো: আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে সহকারী শিক্ষক রোস্তুম আলীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে শেরপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: রেজুয়ান।
বিশেষ অতিথি সহকারী জেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, ঝিনাইগাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ( অতিরিক্ত দয়ীত্ব ) রহুল আলম তালুকদার বক্তব্য রাখেন । অন্যান্যের মধ্যে অধ্যক্ষ শহিদুল ইসলাম, প্রভাষক আবুল হাশেম, প্রধান শিক্ষক ফজলুল হক, রবিউল ইসলাম, উম্মে কুলছুম প্রমূখ বক্তব্য রাখেন। উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২-২৩ ও ২৪ সালে এসএসসি/এইচ, এসসি পরীক্ষায় যারা কৃতিত্বের সাথে পাশ করে দেশের বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে অধ্যয়নরত তাদের মধ্য থেকে ১৫জন কৃত্তি শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদাণ করা হয় ।
এসব শিক্ষার্থীদের একাউন্টে নগদ অর্থও প্রদান করা হয়েছে । অনুষ্ঠান শুরুর আগে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দূর্ঘটনায় নিহতদের স্মরণে আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল আলম রাসেল বলেন, এ ধরণের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগীতার মনোভাব সৃষ্টি করবে। প্রতিযোগীতায় তাদের ফলাফল উন্নয়নে উৎসাহ যোগাবে। ভবিষ্যতে আরো বেশী সংখ্যক শিক্ষার্থী যাতে এই পরস্কারের আওতায় আসতে পারে সে জন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান তিনি।