1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের ঝিনাইগাতীতে মিনিবাস পুকুরে উল্টে আহত ২০, নিহত-১ - দৈনিক সংবাদের কাগজ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১:২৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের ঝিনাইগাতীতে মিনিবাস পুকুরে উল্টে আহত ২০, নিহত-১

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫,
  • 285 Time View

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় যাত্রীবাহী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে।

এতে অন্তত ২০ জন যাত্রী আহত হন এবং সোহেল মিয়া (৩ মাস বয়স) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।
বৃহস্পতিবার ৭ই আগস্ট দুপুরে উপজেলার পূর্ব বন্ধভাটপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় শেরপুর-ঝিনাইগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আকাশ বিকাশ’ পরিবহনের বাসটিতে প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের একটি গভীর পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন এবং আহতদের দ্রুত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ সময় নিখোঁজ ছিলেন,শিশু সোহেল মিয়া। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ অভিযানে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের বারোয়ামারি গ্রামের রফিক মিয়ার ছেলে।

এ ঘটনার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল আলম রাসেল তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এবং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মান্নান। তারা উদ্ধার তৎপরতা তদারকি করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST