1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের ৪ দিন পর ধানখেতে মিলল কৃষকের লাশ! - দৈনিক সংবাদের কাগজ
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৭:১৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের ৪ দিন পর ধানখেতে মিলল কৃষকের লাশ!

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫,
  • 147 Time View

 

শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের ৪ দিন পর ধানখেত থেকে আব্দুল খালেক (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের ইন্দিলপুর নতুন মসজিদ এলাকার একটি ধানখেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়। মৃত আব্দুল খালেক একই গ্রামের মৃত জমর উদ্দিনের ছেলে।

এর আগে ১৭ আগস্ট থেকে কৃষক আব্দুল খালেক নিখোঁজ ছিলেন। ওই ঘটনায় গত ১৮ আগস্ট নিহতের বড় ছেলে রহমত উল্লাহ বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট শনিবার বিকেলে বাড়ি থেকে নামাজ পড়তে বের হয় কৃষক আব্দুল খালেক। কিন্তু রাতে বাড়ি না ফেরায় নিহতের ছেলে রোববার শ্রীবরদী থানায় নিখোঁজ হওয়ার সাধারণ ডায়েরি করেন।এরপর পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হলেও কোনো সন্ধান মেলেনি। ২০ আগস্ট বাড়ির পার্শ্ববর্তী একটি ধানখেত থেকে দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ধানখেতে অর্ধগলিত লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের লোকজন গিয়ে লাশটি খালেকের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার জাহিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শেরপুর মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় তদন্ত চলছে। একইসাথে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST