1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শৈবাল চাষে অপার সম্ভাবনার দ্বার খুলেছে উপকূলীয় অঞ্চলে - দৈনিক সংবাদের কাগজ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ১১:০২|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শৈবাল চাষে অপার সম্ভাবনার দ্বার খুলেছে উপকূলীয় অঞ্চলে

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
  • Update Time : রবিবার, আগস্ট ১৭, ২০২৫,
  • 289 Time View

“Piloting Small-Scale Macroalgae Culture for Ameliorating Livelihood of Coastal Communities & Addressing Indication of CO₂ Remediation in the Context of Climate Change Impact” শীর্ষক প্রকল্পের আওতায় শৈবাল চাষে অপার সম্ভাবনার দ্বার খুলেছে উপকূলীয় অঞ্চলগুলোতে। কুয়াকাটায় সাগর শৈবাল চাষ করে আলোচনায় এসেছে দুই অধ্যাপক। উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনে ব্যাপক প্রভাব ফেলছে এই শৈবাল চাষ। কুয়াকাটা, গঙ্গামতি এবং চরপাড়া উপকূলের প্রাকৃতিকভাবে অভিযোজিত শৈবাল নির্বাচন করে গবেষণার লক্ষ্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য জীববিজ্ঞান ও জিনতত্ব বিভাগের অধ্যাপক ড. রাজীব সরকার ও ড. আরিফুল আলী যৌথভাবে পরিকল্পনা গ্রহণ করে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান AIRD (Associates for Innovative Research and Development) এর সহ-অংশীদারিত্বে এই শৈবালে স্থানীয় উপকরণ ব্যবহার করে উৎপাদন পদ্ধতি বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়।

সূত্র জানায়, বাংলাদেশের ৭১০ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় এলাকা এবং ২৫,০০০ বর্গকিলোমিটার উপকূলীয় জলরাশি সীউইড চাষের জন্য অত্যন্ত উপযোগী। বর্তমানে দেশে প্রায় ২০০ প্রজাতির সীউইড পাওয়া যায়, যার মধ্যে ১৯টি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। এর মধ্যে উলভা ইনটেসটিনালিস (Ulva intestinalis) (স্থানীয়ভাবে “ডেললা”) অন্যতম, যা সহজে চাষযোগ্য এবং পুষ্টিগুণে ভরপুর। এটি দ্রুত বৃদ্ধি পায়, লবণাক্ত পানিতে টিকে থাকে এবং পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে।

জানা গেছে, উলভা শৈবাল চাষের পদ্ধতি অনেক সহজ, কারণ এতে জমি বা রাসায়নিক সারের প্রয়োজন নেই। এই উলভা শৈবালের গুঁড়া থেকে তৈরি হচ্ছে নানা রকম মূল্য সংযোজিত পণ্য, যা স্থানীয় অর্থনীতিকে নতুন গতি দিতে পারে। তারই পরিপেক্ষিতে তারা তৈরি করেছে নানা রকম পুষ্টি গুণ সমৃদ্ধ খাবার সহ ব্যবহারিক জিনিস পত্র যেমন নরি শিট ; এটি জাপানি সুশিতে ব্যবহৃত হয় ও প্রোটিনসমৃদ্ধ । সেই সাথে রপ্তানির বিশাল সুযোগ রয়েছে। সীউইড ট্যাবলেট; আয়োডিন, আয়রন, ভিটামিন ১২ ও খনিজ সমৃদ্ধ এই ট্যাবলেট হজম ও থাইরয়েড হরমোন ব্যালান্স করতে সাহায্য করে |
সীউইড আইসক্রিম; ২৫% দুধের পরিবর্তে উলভা ব্যবহার করে খনিজ সমৃদ্ধ ও স্বাস্থ্যকর এই খাবারটি শহুরে স্বাস্থ্যসচেতন দের কাছে জনপ্রিয় হতে পারে। এছাড়া আরো তৈরি করা হয়েছে সীউইড দিয়ে বিস্কুট, জিলাপি, মিষ্টি , রোল সহ সাবান ও ফেসপ্যাক; যা স্থানীয় বাজার ও অনলাইন প্ল্যাটফর্মে এসব পণ্যের ব্যপক চাহিদা হতে পারে। উলভা শৈবাল থেকে উৎপাদিত এসব পণ্য ব্যবহার করে সুফলও পাওয়া গেছে
প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও, এর সম্ভাবনা অফুরন্ত।

AIRD-এর সহকারি গবেষক ড. মো. আরিফুল আলমের মতে, “এই সীউইড গুলো উপকূলীয় এলাকায় বিশেষ করে কুয়াকাটা ও কক্সবাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় ও চাষের ব্যপক সম্ভাবনা আছে। সীউইডে থাকা ওমেগা ৩ এবং ওমেগা ৬ ফ্যাটি এসিড শিশুর মেধা বিকশিত করে ,গ্যাস দূর করে, কোলেস্টেরল এর মাত্রা কমিয়ে দেয়।

এই প্রকল্পের প্রধান গবেষক ড. মো. রাজীব সরকার জানান, “আমি সামুদ্রিক শৈবালকে প্রায়শই ‘সামুদ্রিক সবজি’ হিসেবে উল্লেখ করি, কারণ এতে উচ্চমানের প্রোটিন, ভিটামিন এবং মিনারেল থাকে। এতে থাকা এন্টি-অক্সিডেন্ট আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা প্রকল্পে কিছু ভ্যালু-অ্যাডেড পণ্যও তৈরি করেছি। এছাড়া, শৈবাল চাষের মাধ্যমে প্রতি কেজি শৈবালে প্রায় ০.৭ কেজি কার্বন ডাই অক্সাইড শোষিত হয়। এটি ‘Blue carbon’ ধারণার অংশ, যেখানে সামুদ্রিক উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং জলবায়ু পরিবর্তন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

উল্লেখ্য যে গবেষক ড. রাজীব সরকার সীমান্তবর্তী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের কাউলারা এলাকার কৃতি সন্তান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST