1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু - দৈনিক সংবাদের কাগজ
১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ২:২৩|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর প্রতিনিধি :
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫,
  • 163 Time View

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম টোকন (৪৫) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের বাসিন্দা এবং মৃত হোসেন আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, উন্নত জীবনের আশায় প্রায় দেড় বছর আগে নজরুল ইসলাম টোকন সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি জেদ্দার একটি প্রতিষ্ঠানে ফুড ডেলিভারি কর্মী হিসেবে কাজ করতেন। গত ১২ দিন আগে ডেলিভারির কাজে মোটরসাইকেল চালানোর সময় একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে তিনি চিকিৎসাধীন ছিলেন।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের চাচা সিরাজুল ইসলাম জানান, পরিবারের সচ্ছলতার জন্যই টোকন বিদেশে গিয়েছিলেন। দুর্ঘটনার পর থেকেই তিনি হাসপাতালে ছিলেন। বুধবার সকালে পরিবারের কাছে তার মৃত্যুর সংবাদ পৌঁছে।

নজরুল ইসলাম টোকনের স্ত্রী শম্পা ইয়াসমিন বলেন, “পরিবারের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে আমার স্বামী বিদেশে গিয়েছিল। তার মৃত্যুতে আমার দুই ছোট সন্তান পিতৃহীন হয়ে পড়েছে। সকালে তার এক সহকর্মী ফোন করে মৃত্যুর খবর জানায়।”

চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম বলেন, প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহ দেশে আনতে দুই-এক দিন সময় লাগতে পারে। তিনি আরও বলেন, টোকনের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। খবরটি ছড়িয়ে পড়ার পর এলাকায় শোকের আবহ নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST