1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
অবশেষে মনোনয়নপত্র জমা দিলেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কাঁদতে থাকা আলোচিত সেই প্রার্থী - দৈনিক সংবাদের কাগজ
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৮:৩৮|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

অবশেষে মনোনয়নপত্র জমা দিলেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কাঁদতে থাকা আলোচিত সেই প্রার্থী

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬,
  • 260 Time View

অবশেষে মনোনয়নপত্র জমা দিলেন শেরপুর ২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এবি পার্টি মনোনীত আলোচিত সেই প্রার্থী আব্দুল্লাহ বাদশা। ১৪ জানুয়ারি বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।

এর আগে গত ২৯ ডিসেম্বর মাত্র ৫ মিনিট দেরি করে যাওয়ার কারণে তার মনোনয়নপত্র জমা নেননি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। মনোনয়ন জমা দিতে না পেরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েই কাঁদতে শুরু করে দেন এই প্রার্থী। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গনমাধ্যমে ব্যপকভাবে ভাইরাল হয়।

পরে হাইকোর্টে রিট করেন আমার বাংলাদেশ (এবি) পার্টি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা। গত ১২ জানুয়ারি হাইকোর্ট তার মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে অনুমোদন দেন। পরে বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এবিষয়ে জানতে আব্দুল্লাহ বাদশাকে ফোন দিলে তিনি বলেন, “সময় বিলম্বের কারণে সহকারী রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নপত্র জমা না নিলে আমি হাইকোর্টে রিট করি। হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে আজ জেলা রিটার্নিং কর্মকর্তা নিকট মনোনয়নপত্র জমা দিয়েছি। দুএকদিনের মধ্যেই মনোনয়ন বৈধতা বিষয়ে ফলাফল পেয়ে যাবো। নতুন কোন সমস্যা না হলে আমি শেরপুর ২ আসন থেকে ঈগল পাখি প্রতীকে নির্বাচন করবো ইনশাআল্লাহ।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST