1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
"আজকের উপস্থিতিই প্রমাণ করে আমাদের পাল্লাটাই অনেক ভারী"- ফাহিম চৌধুরী - দৈনিক সংবাদের কাগজ
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ২:৫৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

“আজকের উপস্থিতিই প্রমাণ করে আমাদের পাল্লাটাই অনেক ভারী”- ফাহিম চৌধুরী

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : শনিবার, নভেম্বর ৮, ২০২৫,
  • 314 Time View

শেরপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী বলেছেন “আজকের উপস্থিতিই প্রমাণ করে আমাদের পাল্লাটাই অনেক ভারী”। ৭ আগস্ট শুক্রবার নালিতাবাড়ী শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে সন্তুষ্ট হয়ে একথা বলেন তিনি।

প্রকৌশলী ফাহিম চৌধুরী বলেন, “আমার ভবিষ্যৎ পরিকল্পনা শুধুমাত্র আপনাদের অত্র এলাকার উন্নয়ন ঘিরে। এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, পর্যটন, কৃষি ও বিভিন্ন খাতে আমরা উন্নয়নের ধারা বহাল রাখতে চাই। বিগত ১৭ বছরে মনে হয় না আমরা তেমন একটা উন্নয়ন পেয়েছি। বাবা (প্রয়াত হুইপ জাহেদ আলী চৌধুরী) যেসমস্ত কাজ অসমাপ্ত রেখে গেছেন আমি সেখান থেকে শুরু করতে চাই। আপনারা আমাকে একটি বার সুযোগ দেন আমি কোন কথার বরখেলাপ করবো না।”
তিনি ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ানের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, আমিরুল ইসলাম জিন্নাহ, এম.এ রায়হান, শহর বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন ভিপি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল তালুকদার রিপন, বিএনপি নেতা মানিক মিয়া, মিজানুর রহমান মিজান প্রমুখ।

উপজেলা শ্রমিকদলের সভাপতি হুমায়ুন কবিরের সঞ্চালনায় উপজেলা বিএনপি, শহর বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, তারেক জিয়ার প্রজন্মদলসহ অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের অগণিত নেতা-কর্মী সমাবেশে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST